বালিয়াডাঙ্গীতে ধর্ষকের বিচারের দাবীতে মানবন্ধন
প্রকাশ : ০৭-০৭-২০১৯ ১৬:২৬
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দশম শ্রেণির ছাত্রীর ধর্ষক সুজন আলীকে গ্রেফতারসহ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ২টায় বৃষ্টিতে ভিজে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মহাসড়কের কালমেঘ বারঢালী বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন, কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকী, ৫নং দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনাব মোঃ আব্দুস সালাম, ধর্ষিতার বাবা-মা, ভাই ও স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, প্রকাশ্যে দিনদুপুরে স্কুল থেকে ফেরার পথে রাস্তা তুলে নিয়ে ধর্ষণ করার পরও ধর্ষক এখন পর্যন্ত পলাতক। মামলার ৫ জন আসামীর মধ্যে ২ জনকে পুলিশ গ্রেফতার করলেও বাকি দুজন এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
দুওসুও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ধর্ষক যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনের লোকজনের কাছে তিনি সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
উলেখ্য যে, গত ৪ জুলাই কালমেঘ আর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী আরজিনা আক্তারকে থেকে তুলে নিয়ে বাড়িতে ধর্ষণ করে সুজন আলী নামে এক যুবক। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করলে ধর্ষকের মা ও বোনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ বাকি আসামীদের গ্রেফতার তৎপরতা চালানোর কথা বললেও স্কুলছাত্রীর পরিবার বলছে আসামীরা অবাধে ঘুরাফেরা করছে কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাব্বেরুল হক বলেন, অভিযুক্তর মা ও বোনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com