বালিয়াডাঙ্গীতে বৃদ্ধের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা মহিলাকে খুন করার পর ঘাতক নিজেই নিজের শরীরে ছুড়িকাঘাত করে গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক ০৬ জুলাই, ২০২৩ ২২:১৩ অপরাধ ৫৫৪
বালিয়াডাঙ্গীতে বৃদ্ধের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা মহিলাকে খুন করার পর ঘাতক নিজেই নিজের শরীরে ছুড়িকাঘাত করে গুরুতর আহত

বালিয়াডাঙ্গীতে বৃদ্ধের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা মহিলাকে খুন করার পর ঘাতক নিজেই নিজের শরীরে ছুড়িকাঘাত করে গুরুতর আহত
এ, কে আজাদঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বৃদ্ধের বিয়ের প্রস্তাবে স্বামী পরিত্যাক্ত বিধবা মহিলা রাজি না হওয়ায় শ্যামেরী রাণী (৪৫) নামের এক বিধবা মহিলাকে খুন করার পর ঘাতক চন্দ্র মহন অরফে মূত্র (৬০) নিজেই নিজের শরীরে ছুড়িকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬জুলাই) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বিশ^ামপুর গ্রামের দেবী চৌধুরী পুকুরপাড়ে। নিহত স্বামী পরিত্যাক্ত বিধবা মহিলা হলেন-উপজেলার বিশ^ামপুর গ্রামের মৃত বিরেন চন্দ্র বর্মণের স্ত্রী শ্যামেরী রাণী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিশ^ামপুর দিঘীর কোণ গ্রামের মৃত আলশিয়া মহনের পুত্র চন্দ্র মহন অরফে মূত্র (৬০) বৃদ্ধ বেশ কিছুদিন যাবৎ ধরে সে প্রতিবেশী সম্পর্কীয় শ্যালিকা স্বামী পরিত্যাক্ত বিধবা মহিলা শ্যামেরী রাণীকে কুপ্রস্তাব সহ বিয়ে করার প্রস্তাব দিয়ে আসতো। বৃদ্ধ চন্দ্র মহন অরফে মূত্রর কথায় বিধবা শ্যামেরী রাণী রাজি না হয়ে ঘটনাটি সে তার পরিবারের লোকজনকে জানায়। বিধবা মহিলার পরিবারের লোকজন বৃদ্ধ চন্দ্র মহনকে এধরণের কথা বলতে নিষেধ করে আসতো। বৃদ্ধ তাদের কথা কর্ণপাত না করে শ্যামেরী রাণীকে পথে একা পেলে তাকে কুপ্রস্তাব সহ বিয়ের প্রস্তাব দিয়ে আসার এক পর্যায়ে বৃহস্পতিবার (৬জুলাই) দুপুরে স্বামী পরিত্যাক্ত বিধবা মহিলা শ্যামেরী রাণী সে তার নাতী জিত রায় (২), রাজ (৩) ও নাতনী মিষ্টি রাণী (৮) কে সাথে নিয়ে বাড়ীর অদূরে দেবী রাণী পুকুর পাড়ে গাছ তলায় মুক্ত হাওয়া উপভোগ করতে যান। এসময় প্রতিবেশী চন্দ্র মহন অরফে মূত্র তাকে দেখা মাত্রই তার কাছে এসে তাকে ক-ুপ্রস্তাবসহ বিয়ে করার প্রস্তাব দেয়। বৃদ্ধের কথায় বিধবা মহিলা রাজি না হলে এসময় বৃদ্ধ চন্দ্র মহন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে উপযুপরি ভাবে বিধবা মহিলার শরীরের বিভিন্ন জায়গায় অঘাত করার পর ঘাতক চন্দ্র মহন নিজেই নিজের শরীরের বিভিন্ন জায়গায় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত হন। এঘটনায় বিধবা মহিলা ও ঘাতকের শরীর হতে প্রচুর রক্তপাতের সৃষ্টি হলে এসময় বিধবা মহিলার তিন নাতী-নাতনী কান্নায় ভেঙ্গে পড়ে। শিশুদের কান্না ও চিৎকারে আসে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে এমন দৃশ্য দেখতে পায়। সংবাদ পেয়ে উভয়ের পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে এরই মাঝে বিধবা মহিলা শ্যামেরী রাণী মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্থানীয়রা বৃদ্ধ ঘাতক চন্দ্র মহনকে মূমুর্স্য অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সনজিব তার প্রার্থমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। বালিয়াডাঙ্গী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সনজিব বলেন, বৃদ্ধ চন্দ্র মহনের শারীরিক অবস্থা আশংঙ্খাজনক।
বৃদ্ধ ঘাতক চন্দ্র মহন ইতি পূর্বে তিনটি বিয়ে করে ঘর সংসার করলে একে একে মারা গেছেন। তার তৃতীয় স্ত্রী মারা যাবার ৩ বছর পেরিয়ে গেলে আর সে বিয়ে করেনি। চতুর্থবারের মতো এই বিধবা মহিলাকে বিয়ের প্রস্তাব দিলে এতে সে রাজি না হলে সে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে উপযুপরি ভাবে বিধবা মহিলার শরীরের বিভিন্ন জায়গায় অঘাত করার পর ঘাতক চন্দ্র মহন নিজেই নিজের শরীরের বিভিন্ন জায়গায় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত হন।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ খায়রুল আনাম বলেন, এ ঘটনায় নিহতের পুত্র শামীম চন্দ্র বর্মণ বাদি হয়ে বৃহস্পতিবার বিকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিধবা মহিলার লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়েছে। অপদিকে ঘাতক বৃদ্ধ চন্দ্র মহনকে বর্তমানে পুলিশের নজরদারীতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ্য হবার পর তাকে গ্রেফতার করে আদালতের বিচারকের নিকট হাজির করা হবে।

প্রিন্ট