weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়ডাঙ্গীতে হোটেলে মৃত মুরগি রান্না, মালিককে জরিমানা

প্রকাশ : ১২-০৫-২০২২ ১৪:৩১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মৃত ব্রয়লার মুরগি রান্না করে বিক্রির দায়ে হোটেলের মালিক ও মৃত মুরগির যোগানের দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মে) বিকাল ৩টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- লাহিড়ী রোডে আল আমিন হোটেলের মালিক সেলিম হোসেন ও ঠাকুরগাঁও রোডে ব্রয়লার মাংস বিক্রেতা আব্দুল হোসেন। জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবইন্সপেক্টর আব্দুল গফুর আল আমিন হোটেল থেকে ১০/১২ কেজি মরা মুরগির মাংস জব্দ করেন। পরে এসব মাংস মাটিতে পুতে ফেলা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, অপরাধ স্বীকার করায় তাদের জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com