নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ৪টি দল খেলায় অংশগ্রহণ করে।
আজ (নভেম্বর ০৬, ২০১৯, বুধবার) সকাল ১০ টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া মন্ডল এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষার্থীসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীবৃন্দ।
উক্ত টুর্নামেন্টে মোট ১৬ টি ডিপার্টমেন্ট খেলায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় ইতিহাস বিভাগ বনাম ইসলামের ইতিহাস বিভাগ অংশ গ্রহণ করে। খেলায় ইসালমের ইতিহাস ১-০ গোলে জয়লাভ করে। পরে আরো একটি খেলায় এইচএসসি বনাম হিসাব বিজ্ঞান বিভাগ ১-০ গোলে জয় লাভ করে।