নিজস্ব প্রতিবেদক:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১২৭ নং জাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তসলিম উদ্দীন চৌধুরীকে শুধু মুঠোফোনের অভিযোগের ভিত্তিতে শোকজ করা হয়েছে। ০৩ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা কর্মকর্তার এক বিবৃতিতে এই শোকজ করা হয়। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুসা বলেন, আমাকে ম্যানেজিং কমিটির সভাপতি মুঠোফোনে জানান, সহকারী শিক্ষক তসলিম উদ্দীন চৌধুরী সময়ের আগে বিদ্যালয় ছুটি ঘোষণা করেন। এই অভিযোগের কারণে তাকে শোকজ করা হয়েছে। তিনি আরো বলেন, শোকজ চিঠির প্রেক্ষিতে তাকে জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে বিষয়টি আমলে নেওয়া হবে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম রতনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহঃশিক্ষক বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন বানোয়াট ও ভিত্তিহীন, আমাকে বিনা দোষে উদ্দেশ্য প্রনিতভাবে আমার সম্মান ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে এই অভিযোগ আনয়ন হয়েছে। কারন ঐ সময় আমি এবং আর এক সহকারী শিক্ষক বিশ্ব দেব বশাক ক্লাশরত অবস্থায় ছিলাম। সকাল ১০টা ১৫ ঘটিকায় আমি দেখি কিছুসংখ্যক ছাত্র/ছাত্রী স্কুল ছুটি ছুটি বলে বের হয়ে চলে যাচ্ছে। আমি তাদের থামাতে চেষ্টা করলে ওরা বলে সহঃশিক্ষিকা নার্গিস ম্যাডাম আমাদের স্কুল ছুটি দিয়েছেন।এবিষয়ে সহঃশিক্ষিকা নার্গিস আক্তারের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি প্রধান শিক্ষিকার সাথে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় উপস্থিত ছিলাম আমি এর কিছু জানিনা।
এবিষয়ে প্রধান শিক্ষিকা আক্তারা বানু বলেন,আমি স্কুল ছুটির বিষয়টি জানতে পারলে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি। ঘটনাটি জানতে পেরে দুপুর ১ ঘটিকায় স্বরজমিনে গিয়ে আমরা দেখতে পাই দুজন সহঃশিক্ষক মোঃ তসলিম উদ্দীন চৌধুরী, বিশ্ব দেব বশাক ও সাত থেকে আট জন শিক্ষার্থীকে উপস্থিত। উপস্থিত সাত জন ছাত্র/ছাত্রী সঙ্গে কথা বললে তারা বলে নার্গিস ম্যাডাম আমাদের ছুটি দিয়েছে এবং আমাদের জানালা বন্ধ করতে বলে। আমাদের দেখে কয়েকজন স্থানীয় অবিভাবক এগিয়ে আসেন তারা আমাদের জানান, তসলিম উদ্দীন চৌধুরী ও বিশ্ব দেব বশাক স্যার ছাড়া আর কেউ স্কুলে ছিলনা এবং তাদের একজনকে চারটা ও একজন সাড়ে চারটা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়। একজন অবিভাবক হাজেরা খাতুন বলেন আমি আমার নাতি আরিফুলের কাছে জানতে পারি নাগিস মেডাম তাদের ছুটি দিয়েছে।