নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তের ওপারের ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার তিনগাঁও ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বাংলাদেশী মাদক ব্যবসায়ী আব্দুল হাকিম (২৮) ও আবু সাইদ (২৬) নামের দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।
এলাকাবাসী ও সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং কোলনী গ্রামের আলমের ছেলে আব্দুল হাকিম ও ধুলিয়াভিটা গ্রামের তফিল উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মিলে গত শনিবার ভোররাতে নাগরভিটা সীমান্তের ৩৭৬/২ সার্ব পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যান্তরে মাদকদ্রব্য কিনতে যান। ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার তিনগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে তাদেরকে ধাওয়া করে আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে ওপারের ক্যাম্পে নিয়ে যায়। পরে সকাল হলে নাগরভিটা বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে বাংলাদেশীকে ফেরৎ চেয়ে ভারতীয় তিনগাঁও ক্যাম্পে বিএসএফকে পত্র প্রদানের মাধমে তীব্র প্রতিবাদ জানানো হলে বিএসএফ’র ওইদিন সকাল ১১টায় সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ’র পক্ষ থেকে আটককৃত বাংলাদেশী দুই ব্যবসায়ীকে ফেরৎ চাওয়া হলে তাদেরকে ভারতীয় গোয়ালপুকুর থানার পুলিশের নিকট সোপর্দ করেছে বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে।
উলে¬খ্য যে, বালিয়াডাঙ্গী উপজেলার চড়–ইগতি গ্রামের আইনতদ্দিনের ছেলে হাবিল উদ্দীনসহ কয়েকজন ব্যবসায়ী মিলে গত ৪মে ভোর রাতে বেউরঝাড়ী সীমান্তের ৩৮০/৪ সাব পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যান্তরে গরু কিনতে গেলে ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার বড়বিল¬াহ ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে তাকে ধাওয়া করে আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে ওপারের ক্যাম্পে নিয়ে যায়।
অপরদিকে, উপজেলার পশ্বিম হরিণমারী গ্রামের সামশুদ্দীনের নাসিরুল ইসলাম (৪০) ও পাশ্ববর্তী লক্ষীডাঙ্গী গ্রামের কুড়াল মোহাম্মদের ছেলে বাবুল হোসেন (৩৫) কয়েকজন ব্যবসায়ী মিলে গত ২২ এপ্রিল ভোররাতে রতœাই সীমান্তের ৩৮৩ মেইন পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যান্তরে গরু কিনতে যান। ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনমতি ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে তাদেরকে ধাওয়া করে আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে ওপারের ক্যাম্পে নিয়ে গিয়ে ভারতীয় থানা পুলিশের নিকট সোপর্দ করে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ব্যাটেলিয়ানের নাগরভিটা কোম্পানীর নায়েক সুবেদা রোকন জানান, আটককৃতরা ভারতের অভ্যন্তরে বিএসএফ হাতে ধরা পড়ে। তাদেরকে ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হলে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটককৃত বাংলাদেশী ব্যবসায়ীকে ভারতীয় থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে বিএসএফ জানিয়েছে।