দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে করোনা ভাইরাসে মোট প্রাণ হারালেন ২০ জন।এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩০ জনে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।