এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম গ্রামের কাকলী আক্তার (২৩) নামে এক গৃহবধূ তার দুই শিশু সন্তান নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি। এ নিয়ে চিন্তা ও শঙ্কায় দিন পার করছে তার পরিবার।
জানা গেছে, রানীসংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম গ্রামের আলমের স্ত্রী কাকলী আক্তার সে তার দুই ছেলে কৌশিক (১১) ও আমানুল্লাহ আমান (৬) নিয়ে গত ১৮ মে দুপুর সাড়ে ১২টায় স্বামীর বাড়ি থেকে বের হয়ে বাবার বাড়ী চেকপোষ্ট গ্রামে মেহমান খাবার উদ্দেশ্যে বের হয়ে দীর্ঘ ১৩ দিন যাবত নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় আলম গত ২২ মে স্ত্রী ও দুই সন্তানের নিখোঁজের বর্ণনা দিয়ে রাণীসংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ গৃহবধূর স্বামী আলম বলেন, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টায় বাড়ী হতে বাবার বাড়ীতে মেহমান খাবার উদ্দেশ্যে দুই শিশু পুত্রকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সারাদিনের মধ্যে ফিরে না আসায় খোঁজ খবর নেওয়া শুরু করি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও আমার স্ত্রী ও দুই সন্তানের কোন সন্ধান না পেয়ে মানষিক ভবে হতাশ হয়ে পড়ি। ঘটনার পর থেকে চারদিন আরো খোঁজাখুঁজির পর না পেয়ে প্রশাসনিক সহযোগিতা পেতে গত ২২ মে রাণীসংকৈল থানায় একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করি। আমি আমার স্ত্রী ও দুই সন্তানকে ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রী ও দুই সন্তান নিখোঁজের বিষয় নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্ত্রী ও দুই সন্তানকে কেউ সন্ধান পেলে ০১৭৭৩৮৪৯৫৮৮ মোবাইল নাম্বারে সার্বিক যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার স্বামী আলম।
উল্লেখ্য যে, রাণীসংকৈল উপজেলার গন্ডগ্রাম গ্রামের আব্দুস সামাদের ছেলে আলমের সাথে চেকপোষ্ট গ্রামের কালুর মেয়ে কাকলী আক্তারের পাঁচ বছর আগে বিয়ে হয়। এরপর গৃহবধু কাকলী আক্তার স্বামীর বাড়িতে বসবাস করেন।