নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী করা হয়েছে।
এ উপলক্ষে (৪ জানুয়ারি ২০২০) সোমবার সকালে আ'লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
পরে দলীয় কার্যালয় থেকে সকলের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে র্যালি আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, কৃষি পণ্য ও বিপনন বিষয়ক সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ, ঠাকুরগাঁও জেলা শাখার মোঃ আনিসুজ্জামান শান্ত, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।