নিজস্ব প্রতিবেদক:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও লাহিড়ী হাট পশ্চিম জামে মসজিদের সেক্রেটারি শামসুল হুদা (৭০) শুক্রবার দিবাগত রাত সৌয়া ১২টায় সাবাজপুর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, সন্তান, নাতী নাতনি, সহকর্মী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, আত্মিয় স্বজন, বন্ধু বান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের যানাজা নামাজ গতকাল শুক্রবার বিকাল ৩টায় সাবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
যানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ঠাকুরগাঁও- ২ আসনের জোট প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।