হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে ১ডিসেম্বর মঙ্গলবার শেষ বিকেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে হেফাজত ইসলাম সহ অন্যান্য উগ্র মৌলবাদী নেতাদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এদিন বিকেলে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার, সেচ্ছাসেবকলীগ
সভাপতি নওরোজ কাউষার কানন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী,
সাংগঠনিক সম্পাদক নওরোজ পারভেজ মেনন প্রমুখ ।