এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা বিওপি সীমান্তের ওপারের ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ'র গুলিতে বাংলাদেশী কিশোর জয়ন্ত কুমার সিংহ (১৫) নিহত হয়।
সংবাদ পেয়ে নিহতের বাবা শ্রী মহাদেব কুমার সিংহ (৪৫) ও তার বন্ধু বাংঠু মোহাম্মাদ (৪০) মিলে কিছুক্ষণ পরে নিহত সন্তানের মরদেহ আনতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ করে আবারো গুলি ছুড়েলে এতে তারা গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় কোন রকমে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হয়।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহের পুত্র জয়ন্ত কুমার সিংহ ভারতে কাজের সন্ধানে সোমবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে ধনতালা বিজিবি সীমান্তের ৩৯৩ মেইন পিলারের নিকট দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে এসময় ভারতীয় ডিংঙ্গাপাড়া বিএসএফ'র টহলদল তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে এতে গুলিবিদ্ধ হয়ে শ্রী জয়ন্ত কুমার সিংহ নিহত হয়। পরে নিহতের লাশ ঘটনাস্থল থেকে টেনে নিয়ে যায় বিএসএফ সদস্যরা তাদের ক্যাম্পে।
সংবাদ পেয়ে নিহতের বাবা শ্রী মহাদেব কুমার সিংহ (৪৫) ও তার বন্ধু পাশ্ববর্তী নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ। (৪০) মিলে কিছুক্ষণ পরে নিহত সন্তানের মরদেহ আনতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে এসময় বিএসএফ তাদের লক্ষ করে আবারো কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে তারা দুজনেই গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাদেরকে কোন রকমে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নুপুর বলেন, ঘটনাটি শুনেছি নিহত কিশোর নাকি কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে লক্ষ করে গুলি করে এতে সে নিহত হয়।
সংবাদ পেয়ে নিহতের বাবা ও তার বন্ধু মিলে ছেলের মরদেহ উদ্ধার করতে সীমান্তে গেলে এসময় বিএসএফ সদস্যরা আবারো তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এতে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় কোন রকমে এপারে পালিয়ে আসতে সক্ষম হয়। পরিবারের লোকজন আহতদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।