এসএম মশিউর রহমান সরকার : গত ৯ মার্চ সোমবার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী সান রাইজ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলে ২০২০ শিক্ষাবর্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং ২০১৬,১৭ ও ১৮ সালে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান।
উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট্য সমাজসেবক আলহাজ্ব মো.সফিকুল ইসলাম। স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মাজেদুর রহমান, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.টিএম মাহবুবর রহমান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম, সাংবাদিক এসএম মশিউর রহমান সরকার ও সাংবাদিক মো.হারুন অর রশিদ।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা.মো.রুহুল আমিন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম, ডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি মো.জুলফিকার আলী জিল্লুর ও সাংবাদিক মো.জুলফিকার আলী শাহ। অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রফিজুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা ও সার্বিক ভাবে ত্বত্তাবোধন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সাইদুর রহমান, মো.মাসুদ রানাসহ অন্যান্যে শিক্ষক ও শিক্ষিকাগণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলার এই ঐতিহ্যবাহী সান রাইজ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলটি ১৯৯৪ সালে যাত্রা শুরু করেন। বর্তমানে বিদ্যালয়টি নিজস্ব জমিতে পরিপাটি অবকাঠামো ও মনোরম পরিবেশে শিক্ষার গুনগত মান ধরে রেখেছেন।
তিনি আরও বলেন স্থাপি’র ২৫ বছরে বিদ্যালয়ের একাধিক ছাত্র-ছাত্রী দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়াশুনা করছে ও অনেক জন সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করছেন।
সান রাইজ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এসএম ম্যারীয়ন সরকার ২০১৬ ও ১৭ সালের বৃত্তির সদন ও বৃত্তির অর্থ গ্রহন শেষে তার অনুভুতি ব্যক্ত করে বলেন, আমি এ বিদ্যালয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণি পাসের পর ঠাকুরগাঁও ইকো পাঠশালা, রংপুর ভেনাস ও বর্তমানে বালিয়াডাঙ্গী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ প্রতিটি বিদ্যালয় থেকে মেধা তালিকায় বৃত্তি,বিভিন্ন বির্তক প্রতিযোগিতায় অনেক বই, সনদ ও মেডেল পুরস্কৃত হয়েছি। এ সকল আমার বুনিয়াদি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের অবদান। আমি বিশ্বাস করি সান রাইজ কিন্ডার গার্টেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি যুগোপযোগি ভাল মানের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান।