এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার দুপুরে বাদামবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নব-নির্বাচিত মহাসচিব ও সমাজ সেবক ডা.মো.আব্দুস সালাম, অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী ফাহিম উদ্দীন আহাম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি অবাইদুল্লাহ মাসুদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান তুহিন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, জাফরুল্লাহ, উপজেলা বিএনপি’র সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সহ-সভাপতি ডা. তোফাজ্জল হোসেন তোফায়েল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম।
এছাড়াও আব্দুল্লাহ আল মামুন অবাকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষক দলের সভাপতি ইউসুফ আলী, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মামুন আকতার সবুর, ছাত্র দলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ বড় পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড পর্যায়ের নির্বাচিত নেতা ও কর্মী বৃন্দ।
সম্মেলনের সকল বক্তা ও নেতা-কর্মীগণ তাদের বক্তব্যে বলেন, জোরদার আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আগামী সংসদ নির্বাচনে ডা. আব্দুস সালামকে ঠাকুরগাঁও-২ আসনের এমপি হিসেবে নির্বাচিত করতে চাই।
পরে আব্দুল্লাহ আল মামুন (অবাক) সভাপতি, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর আলম সাধারণ সম্পাদক ও আব্দুল বাতেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।