সস্প্রতি কুষ্টিয়ায় স্বাধীনতার মহান
স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বীর
মুক্তিযোদ্ধারা (২২ ডিসেম্বর ২০২০) মঙ্গলবার এক মানববন্ধন ও সমাবেশ করেন।
রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনের এতে বীর মুক্তিযোদ্ধারা
ছাড়াও স্থানীয় রাজনৈতিক-সাংস্কৃতিক নেতাকর্মি, শিক্ষক ও সাংবাদিকরা
অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা
হবিবর রহমান, মুক্তিযুদ্ধকালিন কমান্ডার সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা
আবুল হোসেন, বিদেশিচন্দ্র রায় ও আবু সুফিয়ান, আ'লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত
অধ্যক্ষ সইদুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ'লীগ সভাপতি
জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা
সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, বেতার শিল্পি
প্রভাষক প্রশান্ত বসাক, সাবেক ইউপি সদস্যা আনসারা বেগম প্রমুখ। বক্তারা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারিদের ও বিরোধিতাকারীদের অবিলম্বে গ্রেফতার
করে শাস্তির আওতায় আনার দাবি জানান।