নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলা স্বপ্নপূরী এলাকার সেগুনবাগান এলাকার সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭), একই এলাকার সেতাবুল ইসলামের ছেলে ওসমান গনি (৩০) ওই গ্রামের বিপ্লব হোসেন (৩০)। স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেলে তিন যুবক নবাবগঞ্জ যাচ্ছিলেন। এসময় সড়কে একটি কালভার্ট নির্মাণ কাজে নিয়োজিত ভেপু ট্রেজার মেশিনে দ্রুতগতির মোটরসাইকেলটি সজরো ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওসমান গণি ও বিপ্লব নিহত হয়। আহত অবস্থায় সুজনকে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের স্বজনকেও খবর দেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।