নিজস্ব প্রতিবেদক : সেনা প্রধানের নির্দেশে করোনা সংক্রমন রোধে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়খোচাবাড়ি ও পটুয়া এলাকায় ২শ কর্মহীন দরিদ্র নারী পুরুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ৪ ইস্ট বেংগল রেজিমেন্টের দি বেবী টাইগার্সের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল বখতিয়ারের নেতৃত্বে পটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থদের হাতে চাল, ডাল আটা, সেমাইসহ শুকনা খাবার তুলে দেয়া হয়। এসময় মেজর ফরহাদ, ক্যাপ্টেন শাফী, সমাজ সেবক রেজাউল করিম উপস্থিত ছিলেন।