নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২৬ মার্চ, ২০২২ ১১:২৪বিভাগ: বাংলাদেশ
গৌতম চন্দ্র বর্মন, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ে ৪০ জন আদিবাসী এবং পথশিশুদের মধ্যে এক বেলা খাদ্য (খিচুড়ি) বিতরণ করলেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন যাত্রা।
শুক্রবার (২৫ মার্চ) সকালে খাদ্য (খিচুড়ি) বিতরণকালে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন যাত্রার কর্নধার মাহবুব আলম বলেন, আমাদের সংগঠনের কার্যক্রম চলমান রাখার পরিকল্পনা রয়েছে।
স্বপ্ন যাত্রার অর্থায়নে এবং সাংবাদিক ও সমাজসেবক গৌতম চন্দ্র বর্মনের একান্ত সহযোগিতায় এসব খিচুড়ি বিতরণ করা হয়।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।