আজ (২১ এপ্রিল ২০২০) মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার। জেলা স্বাস্থ্য বিভাগ জানান, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার টিকাপাড়া গ্রামের-১ জন ও হরিপুর উপজেলার ১জন (পুনরায়) সহ মোট ২ জনের করোনায় সনাক্ত হয়েছে।
এর আগে এর আগে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৩ জন, রাণীশংকৈল উপজেলায় ২ জন ও পীরগঞ্জ উপজেলায় ১ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। এপর্যন্ত ঠাকুরগাঁও জেলায় মোট ৭ জন করোনা রোগী সনাক্ত করা হয়।