এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ে রিফাত (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার রুহিয়া কুজিশহর ঘুরনগাছ এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের শিকার রিফাত পেশায় একজন রিকশাচালক এবং সে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার নূর আলমের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রিফাতকে ভাড়া করে রুহিয়ায় নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা রিফাতের অটোরিকশায় ছিনিয়ে নিয়ে তাকে গলাকেটে হত্যা করে। মঙ্গলবার সকালে কুজিশহর ঘুরনগাছ এলাকায় রাস্তার পাশে ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রুহিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।