"আপনার একটু সাহায্যে বেঁচে যেতে পারে একটি প্রাণ ও একটি পরিবার"
মোঃ আল-আমিন সাদি, নর্দান ইউনিভার্সিটির বিএসসি ইন টেক্সটাইল ডিপার্টমেন্টের শেষ বর্ষের শিক্ষার্থী। গত (১৬ ডিসেম্বর ২০২০) আনুমানিক রাত ৯ টার সময় টঙ্গীর প্রত্যাশা ব্রিজ এলাকায় রাস্তা পার হবার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে মারাত্মক ভাবে আহত হন। সাথে সাথে তাঁকে ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিক্যাল এ স্থানান্তর করা হয়। সেই থেকে আই সি ইউ তে ভর্তি আছে আল-আমিন সাদি।
আল-আমিন সাদির পরিবার এর আর্থিক অবস্থা ভাল নয়। বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় গত আগে থেকেই পড়ে রয়েছেন। এদিকে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যাক্তিই আল-আমিন সাদি। তাই আল-আমিন সাদির কিছু হয়েগেলে তার পরিবার অসহায় হয়ে পড়বেন। আর এই মূহুর্তে তাই আল-আমিন সাদির সু-চিকিৎসার জন্য সহায়তা দরকার। কারণ আল-আমিন সাদির পরিবারের যেই অবস্থা এখন এতে আল-আমিন সাদির সু-চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তাই আমরা সবাই যদি এগিয়ে আসি, যে যতটুকু পারি আল-আমিন সাদিকে সাহায্য করি তাহলে একটি মানুষের জীবন বেঁচে যাবে, একই সাথে বেঁচে যাবে একটি পরিবার।
আল-আমিন সাদিকে বাঁচাতে এগিয়ে আসুন।
০১৭৫৯৭৫৮০৪৬ (বিকাশ), ০১৭৫৯৭৫৮০৪৬৫ (রকেট)।