"ঠাকুরগাওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই" আন্দোলন চলছে
নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২২ ১২:৫১বিভাগ: বাংলাদেশ
"ঠাকুরগাওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই" আন্দোলন চলছে বেশ কিছুদিন ধরে।
এ আন্দোলনের কার্যক্রমকে বেগবান করার লক্ষে আজ দুপুরে জেলা সমন্বয়কারী সাংবাদিক শাহিন ফেরদৌসসহ একটি টিম বালিয়াডাঙ্গীতে জনমত গঠনের জন্য আসেন।
তাঁরা বালিয়াডাঙ্গীতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে আজ বালিয়াডাঙ্গী মেহমান খানায় বসেন।
এ সময় উপস্থিত ছিলেন,বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.টি এম মাহবুবর রহমান,বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ রানা মুন্না, সাংবাদিক রমজান আলী,সাংবাদিক নুরুল ইসলাম,সাংবাদিক আল মামুন জীবন,সাংবাদিক জুলফিকার আলী শাহ, বালিয়াডাঙ্গী স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু,সাংবাদিক ফজলুর রহমান,সাংবাদিক মিন্নাত আলী ও কামরুজ্জামান প্রমুখ।
সেখানে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যহতে তাৎক্ষনিক বালিয়াডাঙ্গী উপজেলা সমন্বয়কারী কমিটি গঠন করেন। সাংবাদিক হারুন অর রশিদকে সমন্বয়কারী করে অবশিষ্ট সকলকে সদস্য করে একটি কমিটি গঠন করেন।
এ-আন্দোলনকে বেগবান করতেই বালিয়াডাঙ্গীতে এ কমিটি গঠন করা হলো বলে জানান জেলা সমন্বয়কারী শাহিন ফেরদৌস।