ঠাকুরগাঁওয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১
প্রকাশ : ২৪-০৮-২০১৯ ১৫:৩৬
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের বি-আখড়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ আলী (৩৪) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বি-আখড়ায় হিমাদ্রী কোল্ড ষ্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনর্চাজ মফিদার রহমান সমকালকে বলেন, 'ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি নৈশ কোচ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হিমাদ্রী কোল্ড ষ্টোরের সামনে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে গেলে হেলপারসহ ১৩ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কোচের হেলপার ইউসুফ মারা যান। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, যাত্রীবাহী বাসটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। এরপর এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সূত্র: সমকাল
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com