ঠাকুরগাঁওয়ে শিশু সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে শিশুদের সংলাপ
প্রকাশ : ২১-০৮-২০১৯ ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: শিশু সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সংবাদকর্মীদের সাথে ঠাকুরগাঁও শিশু ফোরাম ও যুব ফোরামের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক বাবু মিলনায়তনে ইয়ুথ ফোরাম ও কেন্দ্রীয় শিশু ফোরামের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। ইয়ুথ ফোরামের সভাপতি তুষার ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, প্রথম আলো প্রতিনিধি মজিবর ররহমান খান, বৈশাখি টিভির প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির ব্যবস্থাপক লিওবার্ট চিসিম, শিশু ফোরামের সভাপতি ফারজানা মুন্নি প্রমূখ। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। সংলাপে শিশু সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ বিষয়ে বিসদ আলোচনা করা হয়।
পরে এক মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের জবাবে ঠাকুরগাঁও এপির ব্যবস্থাপক লিওবার্ট চিসিম বলেন,শিশু সংগঠন ঠাকুরগাঁও শিশু ফোরাম ও যুব ফোরাম বিশ্বাস করে শিশুর প্রতি সহিংসতা শিশুর শারীরিক ও মানষিক বিকাশের ক্ষতিপগ্রস্ত করে।এ জন্য ওয়র্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় "আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে" নামক একটি বিশ্ব প্রচার অভিযানে অংশ নিয়েছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (২০৩০) এসডিজি অনুযায়ী শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা নির্যাতন, অত্যাচার,শোষণ ও পাচার বন্ধে বাংলাদেশ সরকারের উদ্দ্যোগকে সহযোগীতা করা প্রধান লক্ষ্য।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com