weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুইজনের মৃত্যূ

প্রকাশ : ০৩-০৮-২০১৯ ১৭:৫২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:  ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পুকুরের পানিতে সাজ্জাদ হোসেন শুভ (১৪) ও হরিপুর উপজেলায় বাড়ির পাশে গর্তের পানিতে ১০ মাস বয়সী শিশু ইমরান ডুবে নিহত হয়েছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার দুপুর ২ টা সময় পুকুরের পানি থেকে শুভকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক শু মৃত ঘোষণা করে।

পুকুরের পানিতে ডুবে নিহত শুভ শহরের নিশ্চিতপুর এলাকার দুলালের ছেলে। সে স্থানীয় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায়, সকাল ১১ টার পর থেকে বেশ কিছু ছেলে ওই পুকুরের গোসল করতে নামে। শুভ কোন এক সময় ডুবে যায়।

নিহত শুভর বাবা দুলাল বলেন, ছেলে সকাল ১০ সময় বাড়ি থেকে বাহির হয়ে কথায় গেছ বলতে পারিনা। দুপুর ১ টা সময় খবর পায় সে উপজেলা পরিষদের পুকুরে ডুবে গেছে। অনেক খোঁজাখোঁজির পেরেও না পাওয়া ফায়ার সার্ভিসসে খবর দিলে তারা দ্রুত আসে ডুবন্ত অবস্থায় শুভকে উদ্ধার করে। 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মফিদার রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে একই সময় জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামে বাড়িতে খেলা করার সময় ১০ মাসের শিশু ইমরান বাহিবে গর্তে পানিতে পরে নিহত হয়। ইমরান ওই গ্রামের উনশাহার ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন, শিশু ইমরান বাড়ির পাশে খেলা করছিল। কোন সময় পানিতে পরে যায় কেউ দেখতে পায়নি। পরে যখন দেখে তার আগেই শিশুটি মারা যায়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর