ঠাকুরগাঁও-২ আসন এখন আলোয় আলোকিত
প্রকাশ : ২৩-০৮-২০১৯ ২১:৪৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব
প্রতিবেদক: যেদিকেই যাই না কেন স্ট্রীট ল্যাম্পের আলোতে আলোকিত ঠাকুরগাঁও-২ আসনের
প্রতিটি রাস্তা। আগের দিনে রাতের বেলা রাস্তায় চলাচলে ব্যাপক সমস্যায় পরত সাধারণ
জনগন। অনেকই সন্ধার পরে বাড়ি থেকে বের হতে সাহস পেত না। বিভিন্ন রকম চুড়ি, ডাকাতি
ও ছিনতাই এর মত বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা ঘটত। ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ
সদস্য, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলামের ঐকান্তিক
প্রচেষ্টায় এবং ঠাকুরগাঁও জেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল
ইসলাম (সুজন) এর সার্বিক তত্বাবধানে প্রায় ৫শতাধিক স্ট্রীট ল্যাম্পের আলোতে ঠাকুরগাঁও-২ আসন আজ আলোয় আলোকিত।
প্রতিটি
রাস্তার ২ ধারে প্রায় ৫ শতাধিকেরও বেশি স্ট্রীট ল্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিটি
স্টিক ল্যাম্পের জন্য বরাদ্দ ৫৬ হাজার ৪ শত ৯০ টাকা। বিশেষ সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে স্ট্রীট ল্যাম্পের জন্য ১ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। যাতে ঠাকুরগাঁও-২ আসনের
নির্বাচনী এলাকার প্রতিটি রাস্তায় স্ট্রীট ল্যাম্প স্থাপন করা হয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com