weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে তানজিনা হত্যার বিচারের দাবিতে শোকর‌্যালি ও মানববন্ধন

প্রকাশ : ৩০-০৬-২০১৯ ১৫:১৯

নিজস্ব প্রতিবেদক

শামসুজ্জুহা, ঠাকুরগাঁও :  ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানীর প্রতিবাদ করায় প্রতিবেশি জীবনের ছুরিকাঘাতে নিহত তানজিনার নৃশংস হত্যাকা-ের সাথে জড়িত জীবনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়কে পুশপুত্তলিকায় আগুন জ¦ালিয়ে ফাঁসির দাবি জানিয়েছেন ঠাকুরগাঁও জেলাবাসী।

রোববার সকালে শহরের চৌরাস্তা মোড়ে সাধারণ জনগনের ব্যানারে এই মানববন্ধন করে জেলাবাসী। মানববন্ধনে দলমত নির্বিশেষে সর্ব স্থরের সকল রাজনৈতিক নেতাকর্মী সহ তরুণ ছাত্র সমাজ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এসময় জণগন ক্ষিপ্ত হয়ে জীবনের ফাঁসির দাবি জানিয়ে তার পুশপুত্তলিকায় জুতা দিয়ে থাপ্পর দিয়ে আগুন জ¦ালিয়ে দেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন তানজিনার পিতা হামিদ আলী, মা শাহিদা বেগম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, উদিচির সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, নিহত তানজিনার ভাই সোহেল রানা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নিউমুন, সোহেল রানা প্রমুখ। বক্তারা জীবনের ফাঁসির দাবি জানান এবং আইনে ফাঁক দিয়ে যাতে করে সে বেরিয়ে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার দাবি জানানো হয়। 

হত্যাকারী ও মাদক সেবনকারী আসামী জীবনের ফাঁসির দাবি জানান বক্তরা। সেই সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাহলে তাদের আইনের আত্ততায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেন বক্তরা।

উল্লেখ্য যে, গত ২০ জুন শহরের মাদ্রাসা পাড়ার বাসিন্দা ও গ্রামীন চক্ষু হাসপাতালের নার্স তানিজনাকে এলোপাথারি চুরিকাঘাত করে প্রতিবেশী জীবন। প্রথমে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুর ম্যাডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুন তার মৃত্যু হয়। এ ঘটনার পর সামাজিক যোাগযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।  


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর