সালন্দরের ১৮শ ৯০ জন হতদরিদ্র পেল ভিজিএফের চাল
প্রকাশ : ০৭-০৮-২০১৯ ২৩:০৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক:ঈদ উল আযহা উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের ১৮শ ৯০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার ১২ নং সালন্দর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের উদ্বোধন করেন সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল। এ সময় সালন্দর ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য আলাউদ্দীন, খাদেমুল ইসলামসহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল বলেন, ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়। এরপর হতদরিদ্র মানুষদের মাঝে সংশ্লিষ্ট ইউপি সদস্যের মাধ্যমে কার্ড প্রদান করা হয়। কার্ডধারী প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়া হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com