বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর, ২০১৯ ২৩:১১ বাংলাদেশ ১৪২২
বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আজ (নভেম্বর২৫, ২০১৯ খ্রি. সোমবার) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় আলহাজ্ব মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব মো. সফিকুল ইসলাম

উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল শেষে জেলা . লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাদেক কুরাইশী ঘোষণা করেন। 

এর আগে বিকালটায় উপজেলা পরিষদ চত্বরে সম্মেলনের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ মো. দবিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়ের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা . লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাদেক কুরাইশী। 

সম্মেলনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাববুর রহমান খোকন, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আল টুলু, ঠাকুরগাঁও উপজেলা . লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীমসহ উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা, প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

 

প্রিন্ট