আমার ঘর আমার পরীক্ষা কেন্দ্র,মা/বাবা কক্ষ পরিদর্শক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের
বালিয়াডাঙ্গী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর সকল
শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়। এই
পরীক্ষায় অভিভাবকগণ কক্ষ পরিদদর্শকের দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে ছাত্র- ছাত্রী ও অভিভাবকগণ পরীক্ষার সময়সূচী, উত্তরপত্র, প্রশ্নপত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় বিদ্যালয় থেকে এবং পরীক্ষা শেষে নির্ধারিত সময়ে উত্তরপত্র বিদ্যালয় অথবা জমা নিয়ে অভিভাবক অথবা শিক্ষকগন প্রতিষ্ঠানে নিয়ে আসেন।
বিদ্যালয়ের পরিচালক মো:
হুমায়ুন কবির জানান, এ পদক্ষেপটি করোনাকালীন সময়ে শিক্ষাথীদের লেখাপড়ায় অমনোযোগী
না হওয়া ও শিক্ষার্থী ঝড়ে না পড়ার জন্য গ্রহণ করা হয়। পরীক্ষার সময় শিক্ষার্থীর
অভিভাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষকগন লটারীর মাধ্যমে শিক্ষার্থীদের বাসায় উপস্থিত থাকছেন। এই পদক্ষেপটির নাম দেওয়া হয়েছে, আমার ঘর আমার পরীক্ষা কেন্দ্র,মা/বাবা কক্ষ পরিদর্শক।