বালিয়াডাঙ্গীতে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৫৯ বাংলাদেশ ৮৮৭
বালিয়াডাঙ্গীতে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আজ সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনর্চাজ মোসাব্বেরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়াম্যান মাজেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, ভানোর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার, আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ, বালিয়াডাঙ্গী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক ভানোর ইউপি চেয়ারম্যান অপূর্ব কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক বিনোদ কুন্ড সাহা, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সফিউল আলম কায়সার, বিজিবি প্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ উপজেলার ৮টি ইউনিয়নের ৬৫টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেছেন, আসন্ন সরদীয় দূর্গাপূজা সুষ্ঠ্যভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট