weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে "ডেঙ্গু গাইড লাইন" অনুযায়ী প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অ‍‍নুষ্ঠিত

প্রকাশ : ০৮-০৮-২০১৯ ০০:২১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: "নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়ন পরিদষ এর আয়োজনে ডেঙ্গু গাইড লাইন অনুযায়ী প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৭ আগস্ট বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান চলেইউনিয়ন পরিষদ চত্তর, আশেপাশের রাস্তাঘাট, কালমেঘ হাট সহ বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা, ঝাড় জঙ্গল পরিস্কার করেন।

এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, ইউনিয়ননের সকল ইউপি সদস্য/সদস্যা, ইউপি সচিব, কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকিসহ কলেজের সকল শিক্ষক, প্রভাষক, কালমেঘ এফ আর ফাজিল মাদরাসার অধ্যক্ষ সাইদুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকা, কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর