বালিয়াডাঙ্গীতে বিবিডিও’র নতুন সদস্যদের পরিচিতি সভা
নিজস্ব প্রতিবেদক: ‘মানুষ বাচুক আমার রক্তে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, আজ জুলাই 26, ২০১৯ খ্রি. শুক্রবার বিকাল ৪ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা ক্রিড়া সংস্থা মাঠ প্রাঙ্গনে বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন (বিবিডিও)’র আয়োজনে এক নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত আলোচনা সভায় বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের কার্যকরী সদস্য এস. আর. সুমন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, ডা: ওমর ফারুক, ডা: মোতালেব, কার্যকরী সদস্য আজাদ আল শামস্, আব্দুল্লাহ্ আল ফয়সাল লাবিব, আব্দুল হাদি, মুতাল্লেব সম্রাটসহ আরো অনেকেই। পরিচিতি সভা উপস্থাপনা করেন কার্যকরী সদস্য রাজু হোসেন। ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ে প্রায় ৫০ জন নতুন সদস্যের ব্লাড গ্রুপিং করা হয়।
সভাপতি বলেন, রক্ত দান করা একটি ইবাদতের শামিল কাজ। একজনের রক্তে যদি একজন মুমুর্ষ রোগী সুস্থ হয় তাহলে সে তার দানের কথা কোনদিন-ই ভূলবে না। তাই সকল সদস্যদের রক্ত দানে এগিয়ের আসার আহ্বান জানান। বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রতিটি সদস্য ও কার্যকরী সদস্যকে সাধুবাদ জানান ও সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।