বালিয়াডাঙ্গী সীমান্তে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি

ন নিজস্ব প্রতিবেদক ১৯ আগস্ট, ২০১৯ ২০:১১ বাংলাদেশ ১১১২
বালিয়াডাঙ্গী সীমান্তে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: আগষ্ট ১৯, ২০১৯ দুপুর ৩টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া বিওপি, ঠাকুরগাঁও-৫০ ব্যাটেলিয়ান এর বাস্তবায়নে প্রায় দুই হাজার আমরূপালী জাতের আম গাছের চারা রোপন করা হয়। উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা কৃষি অফিসার শাফীয়ার রহমান, কোটপাড়া বিওপি ক্যাম্পের কমান্ডার জহির, সুবেদার গোফরান, আমজানখোর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মতিন, বিজিবির অন্যান্য সদস্যসহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোটপাড়া বিওপি ক্যাম্পের চারপাশে এ গাছ রোপণ করা হয়।



প্রিন্ট