স্কুল, কলেজ ও কোচিং বন্ধ হলেও গৃহশিক্ষকদের ছুটি দিচ্ছে না অভিভাবকরা।

ন নিজস্ব প্রতিবেদক ২২ মার্চ, ২০২০ ১৩:৫৮ বাংলাদেশ ১১৯৩
স্কুল, কলেজ ও কোচিং বন্ধ হলেও গৃহশিক্ষকদের ছুটি দিচ্ছে না অভিভাবকরা।

করোনাভাইরাস আতঙ্কে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলেও গৃহশিক্ষকদের ছুটি দিচ্ছে না অভিভাবকরা। এমনটি অভিযোগ করেছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশ কয়েকজন শিক্ষার্থী। তবে অভিভাবকরা বলছেন, আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী ঘরের মধ্যে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।

গৃহশিক্ষকদের অভিযোগ, নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ হলেও তারা তাদের ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে ছুটি পাচ্ছেন না। বরং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকায় শিক্ষকদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য অনুরোধ করেন অভিভাবকরা। এ ধরনের পরিবারগুলোতে জনসচেতনতার অভাব রয়েছে বলে অভিযোগ গৃহশিক্ষকদের।

প্রিন্ট