হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী "আনিসুজ্জামান শান্ত"
প্রকাশ : ২৯-১২-২০২০ ২১:১১
নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গরিব, অসহায় মানুষের আশার আলো “ আনিসুজ্জামান শান্ত”। যার হাতের ছোয়ায় বদলে গেছে হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়ন।
সাবেক সদস্য ও সভাপতি ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ, কৃষি পণ্য ও বিপনন বিষয়ক সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ, ঠাকুরগাঁও জেলা শাখার জনাব মোঃ আনিসুজ্জামান শান্ত। নিজস্ব অর্থায়ন সহ বিভিন্ন মাধ্যমে তিনি গরিব, দুঃখি ও মেহনতী মানুষের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন।
গরিব, দুঃখি মেহনতী মানুষের আশা আকাংঙ্খার ভান্ডার আনিসুজ্জামান শান্ত। তার অক্লান্ত পরিশ্রমে হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তথা মসজিদ, মন্দির, গিজ্জাঘর, কবরস্থান, শ্মশানঘাট সহ রাস্তাঘটের উন্নয়ন হচ্ছে। এমনকি বিগত বছরে তিনি বর্নাত্বদের পাশে থেকে বার বার ত্রাণ বিতরণ করেছেন। বর্তমান প্রজন্মের যুবসমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যুব সমাজের মাঝে খেলার সামগ্রী বিতরণ করছেন। তাছাড়া চিকিৎসা ক্ষেত্রেও তার অবদান অতুলনীয়। তিনি ক্যাম্পিংএর মাধ্যমে অসহায়, দুস্থ্য মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং সহ নিজস্ব অর্থায়নে ফ্রি চিকিৎসার সহযোগীতা করে যাচ্ছে।
জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুজ্জামান শান্ত বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা ৩নং বকুয়া ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেনি। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে ৩নং বকুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাব "ইনশাআল্লাহ"। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com