হত দরিদ্রদের মাঝে ২০টি টিউওবয়েল ও মসজিদ উন্নয়নের জন্য নগদ ৮০ হাজার টাকা বিতরণ করলেন- মাজহারুল ইসলাম সুজন
প্রকাশ : ১৬-০৭-২০২০ ১১:৫০
নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হত দরিদ্রদের মাঝে ২০টি টিউওবয়েল ও মসজিদ উন্নয়নের জন্য নগদ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
(১৫ এপ্রিল ২০২০) বুধবার বিকাল ৫টায় আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে দেহটা জামে মসজিদের উন্নয়নের জন্য নগদ ২০ হাজার টাকা, পিঁয়াজপুকুর জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ৪০ হাজার টাকা এবং কামাত পুরাতন জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের প্রতিনিধি হয়ে টিউবয়েল বিতরন ও নগদ অর্থ প্রদান করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
মোঃ আব্দুল কায়ুম পুস্প, জমিরিয়া ইয়্যাহুল মাদ্রাসা ও এতিমখানার প্রধান মাওলানা শরিফুল ইসলাম, যুবলীগ নেতা আমজাদ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের
নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময়ে মাজহারুল ইসলাম সুজন বলেন, ঠাকুরগাঁও-২ আসনের উন্নয়নের লক্ষ্যে এবং আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিটি মসজিদ, মন্দির, ঈদগাহ্, গোরস্তান নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় আজকের এই অর্থ বরাদ্দ। তিনি আরো বলেন করোনা ভাইরাসের দাপটে পাল্টে গেছে গোটা পৃথিবীর স্বাভাবিক চিত্র। বাংলাদেশে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঘটেছে। লাশের মিছিলে যোগ হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বেড়ে চলছে, তেমনি কর্মহীন হয়ে হতাশাগ্রস্ত জীবন-যাপন করছে ঘরবন্দী কোটি কোটি মানুষ। আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকা এবং জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বেড় না হওয়ার আহবান জানান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com