সনগাঁওয়ের মীর পরিবারের খাদ্য সহায়তা দিনমজুর ও দুঃস্থ্য মানুষের মুখে হাসির ঝলক

নিজস্ব প্রতিবেদক ০৩ এপ্রিল, ২০২০ ২০:১১ বাংলাদেশ ৯৫৫
সনগাঁওয়ের মীর পরিবারের খাদ্য সহায়তা  দিনমজুর ও দুঃস্থ্য মানুষের মুখে হাসির ঝলক
এসএম মশিউর রহমান সরকার: আজ ৩ এপ্রিল শুক্রবার  সকালে বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও (পোকুয়ানপুর) বাজার সংলগ্ন  অ্যাডভোকেট মীর আফজালুর রহমান ও কাজী  মীর মোন্তাসির রহমানের পারিবারিক উদ্যােগে এলাকার গরিব, দুঃস্থ্য ও দিনমজুর শ্রেণির অসহায় মানুষদের খাদ্য সহায়তা করেন।

সনগাঁও গ্রামের  হাসিনা বেওয়া ও আলমতদ্দিন বলেন, এমনি ভাবে যদি প্রতিটি  গ্রামের ধনি ব্যক্তিরা  খাদ্য এগিয়ে আসতো। তাহলে বর্তমান করোনা পরিস্থিতির লকডাউন মানা আমাদের জন্য সহজ হতো।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ জানান, করোনা সংক্রমণের এমন ভয়াবহ পরিস্থিতির মোকাবেলায় আমরা আমাদের সনগাঁও গ্রামের মানুষের  পাশে থাকব।
 
অ্যাড.মীর আফজালুর রহমান জানান, বর্তমান করোনা পরিস্থিতির অবস্থা ভাল না হলে গ্রামে আরও খাদ্য হিসেবে চাল,ডাল, আটা, তেল, লবন, চিনি ও কাচা সবজি সরবরাহ করা হবে।
প্রিন্ট