weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শোক সংবাদ ঠাকুরগাঁওয়ে বিএনপির কর্মী জাহাঙ্গীরের ছেলে রুবেলের ইন্তেকাল

প্রকাশ : ২৭-০৯-২০২২ ১১:১৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়ন বিএনপির কর্মী ভেলাজান গ্রামের বাসিন্ধা জাহাঙ্গীর আলমের একমাত্র ছেলে রুবেল হক (২০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকার ৯ টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, বাবা, মা ও দুই বোন রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ ও দাফন কাজ আজ রাত ৯ টায় তার গ্রামের বাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজ ও দাফন কাজে জেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাসহ আত্মীয় স্বজন, দলীয় সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী,শুভাকাঙ্খগণসহ এলাকার মুসল্লিগণ অংশ গ্রহণ করে। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বৃবিতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। আরো শোক প্রকাশ করেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সদর সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান, সাধারন সম্পাদক মির্জা ফায়সাল আমিন, সহ সভাপতি আলহাজ্ব কাজী ফাহিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কারাম আজাদসহ জেলা বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক, ব্যবসায়ীগণসহ বিভিন্ন পেশার মানুষ পৃথকভাবে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর