weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাহিড়ীতে কোরবানির পশুর হাটে গবাদি পশুর স্বাস্থ্য পরিক্ষার নামে চলছে টাকা আদায়

প্রকাশ : ২৮-০৭-২০২০ ০৮:৪৯

নিজস্ব প্রতিবেদক
আব্দুস সবুর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট একটি ঐতিহ্যবাহী পশুরহাট। এই হাটে কোরবানির পশুর কেনার জন্য স্থানীয় মানুষ ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে কোরবানি পশু কেনার জন্য।

এই পশুর হাটে মানুষ যাতে সুস্থ্য সবল ও গার্ভ বিহীন পশু ক্রয় করতে পারে এজন্য  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর "পশুর স্বাস্থ্য পরিক্ষা কেন্দ্র" নামে একটি ভ্রম্যমান পশু স্বাস্থ্য সেবা বেনার টাঙ্গিয়ে পশুর স্বাস্থ্য পরিক্ষার নামে টাকা আদায় করছে বলে অভিযোগ করেছেন।

গত শুক্রবার ২৪ জুলাই ২০২০ইং তারিখে পশু কিনতে আাসা বিভিন্ন মানুষ । প্রতিটি পশুর স্বাস্থ্য পরিক্ষা ও পশুর গার্ভ পরিক্ষার জন্য ১০০ থেকে ২০০ টাকা আদায় করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা বিক্রেতা সহ পশুর মধ্যস্থাথাকারীগন।

এবিষয়ে পশু কিনতে আসা সাবুল রহমান বলেন, যে গরু বিক্রি করবে তার কাছ থেকে পরিক্ষা জন্য ১০০ টাকা নিচ্ছে আবার গরু বিক্রি হয়ে গেলে ক্রেতা যদি পরিক্ষা করতে চায় তার কাছ থেকেও ১০০ টাকা নেওয়া হচ্ছে।

আরেক পশু ক্রেতা মজিবর রহমান বলেন আমরা যদি  সেচ্ছায় ২০/৫০ টাকা দিয়ে থাকি তাহলে তারা নিতে পারে জোর করে নিতে পারেনা তারাতো বেতন পায়। টাকা নেওয়ার বিষয়টি জানতে  সরজমিনে গিয়ে সত্যতা খুঁজে পাওয়ার পরও তাৎক্ষনিক কর্তব্যরত পশু উপ-সহকারী কর্মকর্তা (LEO) নিয়ামুল সরকারের কাছে জানতে চাইলে, তিনি  টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে ক্যামরার সামনে কথা বলতে রাজি হননি।

এ সময় তার সাথে থাকা আর এক উপ-সহকারী মোঃ জামান সহ মামুন, আঃ জব্বার অফিস সহকারী, রতন কম্পিউটার অপারেটর সহ সকলেই টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের প্রতি চড়াও হয়।

টাকা নেওয়ার বিষয়টি সম্পর্কে উপজেলার পশু সম্পদ কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন এখানে টাকা নেওয়া কোন নিয়ম নেই, তাদের সেখানে থাকার জন্য অফিস থেকে টাকা পাবে, কেউ যদি পরিক্ষা বাবদ টাকা নেয় তাহলে সে অপরাধ করছে। আর অপরাধের শাস্তি সে পাবে। আমি বিষয়টি দেখছি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর