লজ্জাবতী ফুল
এ, কে আজাদ:নদীর ধারের ঝোপঝাড়, ক্ষেতের আইল কিংবা পরিত্যক্ত জায়গায় জন্ম নিয়ে থাকে লজ্জাবতী গাছ। বর্ষজীবী ঔষধি গাছ হিসেবে পরিচিত লাজুক লতা লজ্জাবতী। স্থানীয়ভাবে একে লজ্জালু, অঞ্জলিকারিকা কিংবা সমঙ্গাও বলা হয়ে থাকে। কাঁটাযুক্ত এটির কাণ্ড লতানো ও শাখা প্রশাখায় ভরা।
লালচে রঙের ওই গাছে কয়েক জোড়া সবুজ পাতা বিপ্রতীপভাবে থাকে, যা অনেকটা তেঁতুল পাতার মতো। হাত ও পায়ের স্পর্শে লজ্জাবতীর পাতা ম্যাজিকের মতো নিজেকে গুটিয়ে নেয়।
এমনি এক দৃষ্টিনন্দন লজ্জাবতীর ফুলের ছবিটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তীরনই নদীর তীরবর্তী থেকে ক্যামেরাবন্দী করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।