র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অবৈধ জাল নোট এবং জাল নোট তৈরির উপকরন সহ ২জন চোরাকারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ২৮ এপ্রিল, ২০২৪ ১৪:৫৭ ব্রেকিং নিউজ ৮৬৪
র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অবৈধ জাল নোট এবং জাল নোট তৈরির উপকরন সহ ২জন চোরাকারবারি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন সদর পৌরসভাস্থ ষ্টেশন রোড হোটেল সাহারা আবাসিক এর একটি কক্ষে কতিপয় অসাধু ব্যক্তি বিপুল পরিমান জাল টাকা এবং জাল টাকা ছাপানোর সরঞ্জামাদি দিয়ে জাল টাকা তৈরি করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-১৩ এর সিপিসি-১ এর আভিযানিক দল গত ১৯/০৪/২০২৪ খ্রিঃ দুপুরে সদর পৌরসভাস্থ ষ্টেশন রোড হোটেল সাহারা আবাসিক এর ৩য় তলার দক্ষিন পার্শ্বে ২০২নং কক্ষে অভিযান পরিচালনা করে মোট ৪০(চল্লিশ) টি জাল এক হাজার টাকার নোট, মূল্যমান ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা), জাল নোট তৈরির কাজে ব্যবহৃত (রর) ২(দুই) বোতল ৯৬০ গ্রাম তরল কেমিক্যাল আয়োডিয়ামকিউ, ৩৫০ গ্রামফিটকিরি, ০৪টি স্বচ্ছ সাদা রংয়ের কাঁচ এবং ০২টি স্বচ্ছ রঙ্গিন কাঁচ, ৪টি প্লাস্টিকের তৈরি সাদা রংয়ের ড্রপার, ১০৩০ পিস দেশীয় এক হাজার টাকার নোটের আকারে কর্তনকৃত জাল নোট ছাপানোর জন্য তৈরিকৃত রঙ্গিন ও সাদা কাগজ, ২টি কসটেপ, ১টি মাঝারি আকারের মোমবাতি উদ্ধার করা হয়। ঘটনার সহিত জড়িত ১। মোঃ সুলতান মাহমুদ (৫৫), পিতা- মৃত শফিউদ্দিন মন্ডল, সাং- ওমর পাইল, ৫নং শশরা ইউপি, থানা- কোতয়ালী,  আসামী ২। মোঃ মানিকমিয়া (৩৭), পিতা- মৃত শামছুদ্দিন, সাং- রাঘবিন্দপুর, ৯নং হামিদপুর, থানা- পার্বতীপুর, উভয় জেলা- দিনাজপুরদ্বয়কে ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শীর্ষ চোরাকারবারিদ্বয় দীর্ঘ দিন ধরে পরষ্পর যোগ সাজসে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহারকরে জাল নোট তৈরি ও আদান - প্রদানসহ জাল নোট ব্যবহারের মত অসাধুকার্য কলাপ করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদীহয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আসামীদ্বয় ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।


প্রিন্ট