weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রানীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশ : ০৮-০৩-২০২০ ২০:০৭

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাও):  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।পরে উপজেলা হলরুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও -৩ সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ সম্মানিত অতিথি ছিলেনন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলি, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ছাত্রছাত্রি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা। আরো বক্তব্য দেন, প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, কিশোর-কিশোরি ক্লাব প্রতিনিধি আশরাফ আলি, ইএসডিও ম্যানেজার খায়রুল আলম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর