রাণীশংকৈল পৌর সভায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
প্রকাশ : ২৪-০৩-২০২১ ২২:০৩
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের
রাণীশংকৈলে পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিষ্কার
পরিছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে ।
বুধবার ২৪ (মার্চ) সকালে পৌর
শহরের চৌরাস্তা মোড় থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ
সময় স্বাগত বক্তব্য দেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
এ ছাড়াও এ
অভিযানে অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
সেলিনা জাহান লিটা, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, ইউএনও সোহেল সুলতান
জুলকার নাইন কবির , উপজেলা আ'লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর আ'লীগ
সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহাদেব বসাকসহ দলীয়
নেতাকর্মী, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা -কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা
উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে পৌর মেয়র বলেন, আজ থেকে পরিষ্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com