রাণীশংকৈল পুলিশের হাতে ৫ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক ২২ আগস্ট, ২০২১ ১৩:২৪ বাংলাদেশ ৬৫৯
রাণীশংকৈল পুলিশের হাতে ৫ জুয়াড়ি আটক

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর খাসিয়াপড়া এলাকা থেকে গত (২০ আগস্ট ২০২১) রাত দেড়টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে।

এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল সেটসহ নগদ ১৪৬০ টাকা এবং জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

পরদিন ২১ আগস্ট শনিবার দুপুরে তাদের তাদের বিরুদ্ধ নিয়মিত মামলা রুজু করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।  

আটককৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর (কাশিডাঙ্গা) গ্রাামের মৃত ইউসুফ আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৩৮), কাশিপুর (ঝাড়বাড়ী) গ্রাামের আব্দুস সালামের ছেলে গোলাম মোস্তফা (৩৪), আরাজী চন্দনচহট (টাঙ্গাগঞ্জ) গ্রাামের সামসুর রহমানের ছেলে নুর আলী ওরফে রুহুল আমিন (৩৪), আরাজী চন্দনচহট (টাঙ্গাগঞ্জ) গ্রাামের শাহাব উদ্দীনের ছেলে গোলাম মোস্তফা (৪১) এবং পাশ্ববর্তী বালিয়াডাঙ্গি উপজেলার দুওসুও (গান্ডিগাড়ী) গ্রাামের গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩০)।  

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে জুয়া আইনের  মামলা দায়ের করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট