weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ : ১৬-০৬-২০২২ ১০:৪৯

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের আশা এনজিও অফিসের ভাড়া বাড়ির শয়ন কক্ষ থেকে গত রবিবার ১২ জুন রাতে মেহেদী হাসান(১৩) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেন। মৃত মেহেদী হাসান পৌরশহরের কেন্দ্রীয় হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল। সে রাউতনগর গ্রামের হবিবর রহমানের ছেলে। সরেজমিনে গিয়ে জানা গেছে, ঘটনার দিন রাত ১০টার দিকে ওই ভাড়া বাড়িতে ছোট ভাই মেহেদী হাসান ও বড় ভাই তারেক হাসানের মধ্যে সামান্য এক শ' টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মেহেদী তার শোবার ঘরে চলে যায়।মা মাজেদা বেগম, তারেক ও অন্যরা বাড়ির সদস্যরা ঘরে টিভি দেখছিল। ঘন্টাখানেক পরে মেহেদীকে ভাত খাবার জন্য ডাকতে গেলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। ওই ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ১২টার দিকে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানার ওসি সঙ্গীয় পুলিশ নিয়ে এসে ওই ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন। ওসি জানান, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। লাশ দাফনের জন্য এডিএম'র কাছে অনুমতি চাওয়া হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর