রাণীশংকৈলে লকডাউনেও দোকান খোলা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশ : ৩০-০৬-২০২১ ২০:৩৯
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকার ঘোষিত লকডাউনে নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও দোকান খোলা রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ জুন) দুপুরে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে পৌর শহরের মীম সু ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি ও মোবাইল কোর্টের পেশকার সোহেব আলী এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আন্তঃজেলা ও উপজেলার দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে রাণীশংকৈলের পৌর শহরের মীম সু ষ্টোর দোকান খোলা রাখার সময় হাতে নাতে ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত দোকানের মালিককে জরিমানা করেন।
এছাড়াও এদিন ভ্রাম্যমান আদালত পৌর শহরের ভান্ডার গ্রামের জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে (৩০) ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, 'সরকারি সিদ্ধান্ত অনুসারে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ রয়েছে। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ও করোনা সংক্রমণ বৃদ্ধির তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে দোকান খোলা রাখা হয়েছে। এ অপরাধে জরিমানা করা হয়েছে।'
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com