রাণীশংকৈলে ভিক্ষুকদের মাঝে জেলা প্রশাসকের গরু ও ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক ০৮ মার্চ, ২০২০ ২০:২৯ বাংলাদেশ ১০৩১
রাণীশংকৈলে ভিক্ষুকদের মাঝে জেলা প্রশাসকের গরু ও ছাগল বিতরণ
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রধান মন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত আড়াই লক্ষ টাকা দিয়ে গরু ও ছাগল ১০ জন ভিক্ষুকের মাঝে বিতরণ করেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
৮ মার্চ (রবিবার) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা সমাজ সেবা অফিস চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমাজসেবা অফিসের মাধ্যমে বাছাইকৃত প্রকৃত ১০ জন ভিক্ষুকের প্রত্যেককে ২৫ হাজার টাকায় কেনা একটি গরু ও একটি করে ছাগল দেয় হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, ভাইস চেয়ারম‍্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম‍্যান শেফালী বেগম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম  প্রমুখ। গরু ও ছাগল পেয়ে ভিক্ষুকেরা খুব খুশি হোন এবং তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ  ও তার জন্য দোয়া করবেন বলে জানান।
প্রিন্ট