রাণীশংকৈলে নতুন করে একই পরিবারে ৩ জন করোনায় শনাক্ত
প্রকাশ : ১১-০৭-২০২০ ০৯:৩৩
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৯
জুলাই বৃহস্পতিবার নতুন করে একই পরিবারে ৩ জন করোনায় শনাক্ত হয়েছে।
তারা
হলেন পৌর শহরের চাঁদনী এলাকার কৈলু কুমারের ছেলে বিজয় কুমার মাস্টার, বিজয়
মাস্টারের ছেলে ভাস্কর পাল (৩৪) ও বিজয় মাস্টারের বৌমা ও ভাস্কর পালের
স্ত্রী সুস্মিতা রাণী পাল (৩০)।
গত ৭ জুলাই এদের নমুনা সংগ্রহ করা হয় এবং ৯
জুলাই বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষার ফলফলে ৩ জনের পজিটিভ আসে। তাদেরকে
রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লক্সের তত্ববধানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে
চিকিৎসাধীন রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত:
এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩১ জন এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫ জন,
মৃত্যু বরণ করেছেন- ১ জন এবং বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com