রাণীশংকৈলে দুই বোনকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার -৫

নিজস্ব প্রতিবেদক ১৪ মে, ২০২০ ১৬:৫৬ বাংলাদেশ ১২২৫
রাণীশংকৈলে দুই বোনকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার -৫
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)  প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পৌরশহরের মহলবাড়ি গ্রামের আপন দুই বোনকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৫ জনকে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ। ধর্ষিতা সহোদর দুই বোন হলেন দক্ষিণ সন্ধারই গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে দুই বোন একসাথে মহালবাড়ির (সিডি অফেসের) রাস্তা দিয়ে  যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জহিরুল কৌশলে দুই বোনকে ওপেন দেবের বাসায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে দুই বোনের হাত পা ওড়না দিয়ে বেঁধে সাথে থাকা কয়েকজনকে  নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম নিজেরাই বাদী হয়ে থানায় মামলা করে।  (১৩ মে ২০২০) বুধবার পাঁচজন  আসামিকে রাণীশংকৈল থানা পুলিশ গ্রেপ্তার করে। আসামিরা হলেন একই উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম(২৮), বাবুল মিস্ত্রির ছেলে রুবেল (২৬), জ্যোতিষ চন্দ্র রায়ের ছেলে উপেনদেব (২৮), মহলবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফয়জুল আক্তার ফজলু (৩৫)  ও দক্ষিণ সন্ধারই গ্রামের শহিদুলের ছেলে মিলনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক, (তদন্ত) খাইরুল আলম ডন বলেন, ধর্ষণ মামলার অভিযোগে আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩ এর ৯(৩)/৩০ ধারায় মামলা আনয়ন করা হয়েছে। রানীশংকৈল থানার মামলা নং- ১৫, তারিখঃ ১৪/০৫/২০২০।

প্রিন্ট